ঢাকার আশুলিয়ার কবীরপুর এলাকায় নতুন অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনকালে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা আরও সহজে পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কবীরপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই পুলিশ ক্যাম্প চালুর ফলে কবীরপুর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত পুলিশি সেবা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
সদ্য সংবাদ/ এআর