সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা

স
সিরাজগঞ্জ প্রতিনিধি ( আব্দুর রউফ)
২৩ অক্টোবর, ২০২৬ ২১:৫৯:০৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, “আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপাতত তাঁর নাম প্রকাশ করছি না।”

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল। সব মিলিয়ে প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল খোয়া যায়।

ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। জামতৈল স্টেশনে ট্রেনটি থামার পর আবার চলতে শুরু করলে ওই ব্যক্তি তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার ভিডিও পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ২০ অক্টোবর দুপুরে স্বর্ণার ভাই রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন। ভিডিওটি নজরে আসার পর তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ। পরে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ প্রায় ৯ থেকে ১০টি মামলা রয়েছে বলেও পুলিশের দাবি।

এদিকে, জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেশন ইনচার্জ আবু হান্নান। তিনি বলেন, স্টেশনে দায়িত্ব পালনকারী কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। জনবলসংকটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

আবু হান্নান জানান, প্রতি শিফটে চারজন করে কর্মী দায়িত্ব পালন করেন। বিশেষ করে রাতে দায়িত্ব পালনের সময় তাঁদের চাপের মধ্যে থাকতে হয়। স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন।

গত ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্টেশনটিতে কতটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেননি স্টেশন ইনচার্জ। তবে তাঁর আনুমানিক হিসাব অনুযায়ী, এ সময়ে ৫০ থেকে ৬০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতে পারে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২