ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা

ই
ইতালি প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৬ ২১:০৭:০০

ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপকূলে পরপর ১২টি ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ধারাবাহিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। বাকি ১১টি ভূমিকম্পের মাত্রাও ৩-এর বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের পর সিসিলির পালেরমো ও মেসিনা এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া ট্রাপানির একটি আদালত থেকে বিচারক ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল