সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তার স্বার্থে জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝুঁকি এড়াতে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জারি করা নির্দেশনায় বলা হয়, বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদ স্থানে থাকতে হবে। এ সময় জানালার কাছাকাছি অবস্থান না করার পাশাপাশি উন্মুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কাছাকাছি কোনো ভবনে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। ভবনে প্রবেশের সুযোগ না থাকলে মজবুত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে ঠিক কী কারণে এ সতর্কবার্তা জারি করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস