বৈদ্যুতিক ট্রান্সফর্মার কাজে শ্রমিকের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নারায়ণগঞ্জ সদরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসাথে কাজ চলাকালীন সময়ে তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানান পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার উপরে বিদ্যুতের লাইনের সংস্কার কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজ্জাক এবং করিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের হয়ে মোনলাইট গার্মেন্টসের সামনে আনুমানিক ১২ থেকে ১৩ জন শ্রমিক বৈদ্যুতিক একটি টিম ট্রান্সফর্মার ঠিক করার কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে লাইন বন্ধ থাকলেও আচমকা লাইন চালু হলে নজরুল ইসলাম ও তার সহকর্মীরা বৈদ্যুতিক শকের শিকার হন। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, 'আমরা ঘটনাস্থলএ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছি। তবে আহতদের আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, 'নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষ অবস্থায় খানাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা