সারাদেশ
কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প
কক্সবাজার ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে কম্পন টের পাওয়া যায়।
সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদ বিক্ষোভ
সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমীর ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১০ জামায়াত নেতা-কর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সোমবার ( ৮ ডিসেম্বর ) রাত সাড়ে দশটার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।
মেডিকেল পরীক্ষায় ব্যর্থ হয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ খুঁটিতে তরুণ, অতঃপর...
মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে আত্মহনন করেছে কুড়িগ্রামের এক মেধাবী শিক্ষার্থী। তার নাম নিয়ামুল ইসলাম নীরব। রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সন্ধ্যায় রংপুর শহরের বালাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী দিপু ভূঁইয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
কুড়িগ্রামে লাল কালির চিরকুটে জামায়াত কর্মীকে হত্যার হুমকি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় কে বা কারা একটি চিরকুট রেখে গেছে। চিরকুটে সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মাঝে ইংরেজিতে লেখা ছিল— I kill you। চিরকুটটি পেয়ে ওই পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।
মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগে বৃদ্ধের সংবাদ সম্মেলন
জামালপুরে চাঁদা না পেয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
গোসাইরহাটে বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদের নেতৃত্বে রোববার রাত ১০টায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর, চালকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক জাকির হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নিহত, আহত ১৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজ এলাকায় বাস–ট্রাক সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর অংশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস আড়িয়াল খাঁ ব্রিজে উঠতেই সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।
‘বাপের মতো বেটিরও কপাল, বাপ স্বতন্ত্র ছিলেন-বেটিও স্বতন্ত্র সময়ই বলে দেবে’
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি জানেন না বাপের মতো বেটিরও কপাল আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র সময়ই এর উত্তর দেবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাথরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে থমকে গেছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন ও ভারতে ইচ্ছাকৃতভাবে পাথরের দাম বৃদ্ধির অভিযোগে গত ১৩ নভেম্বর থেকে থমকে আছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি কার্যক্রম। দীর্ঘ ১১ দিন ধরে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দুই দেশের আমদানি-রফতানিকারকরা। এর ফলে সরকারও হারাচ্ছে গুরুত্বপূর্ণ রাজস্ব।
হুমকিতে বন্ধ গান, বিপাকে অন্ধ হেলালের পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়া (৬৫) ও তার পরিবার ছয় দিন ধরে রয়েছে চরম সংকটে। দীর্ঘ পাঁচ দশক ধরে গান গেয়ে সংসার চালালেও একদল যুবকের হুমকিতে বন্ধ হয়ে গেছে তাদের একমাত্র জীবিকার পথ। তারা নির্দেশ দেয় গান ছেড়ে ভিক্ষাবৃত্তি করতে হবে। নইলে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার হুমকিও দেয় তারা।