কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কক্সবাজার ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে কম্পন টের পাওয়া যায়।

কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পনে হালকা ঝাঁকুনি অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়, গভীরতা প্রায় ১০৬.৮ কিলোমিটার।

ইএমএসসি অনুযায়ী, মিয়ানমারের সাগাইং, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট অঞ্চলে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য প্রকাশ করেছে।

উখিয়ার কলেজ শিক্ষক মৃদুল শর্মা বলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়, কম্পন তুলনামূলক তীব্র মনে হয়েছে। কক্সবাজার শহরের গৃহিণী জোবাইদা করিম জানান, আচমকা পুরো ভবন কেঁপে ওঠে, কিছুটা ভয় পেলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

গত কয়েক দিনে এটি বাংলাদেশে অষ্টমবারের মতো ভূমিকম্প। ধারাবাহিক এই কম্পনের সূত্রপাত হয়েছিল ২১ নভেম্বর, যখন নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও আশপাশ কেঁপে ওঠে এবং এতে ১০ জনের মৃত্যু হয়। এরপর থেকে পর্যায়ক্রমে মৃদু কম্পন অনুভূত হচ্ছে বিভিন্ন অঞ্চলে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ