বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী দিপু ভূঁইয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন।

এ সময় বক্তব্য রাখেন মাই টিভির মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, যুগান্তরের এইচ আই মিলন, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, জিটিভির আশিকুর রহমান হান্নান, এশিয়ান টেলিভিশনের শহীদুল্লাহ গাজী, গ্রিন টেলিভিশনের সাইফুল ইসলাম, নাগরিক টেলিভিশনের মাহবুব প্রিয়, যায়যায়দিন মাল্টিমিডিয়ার মো. রিপন মিয়া, এনটিভি অনলাইনের শাকিল আহম্মেদ, নাগরিক ভাবনা পত্রিকার শরিফ মিয়া, চ্যানেল এস-এর মাহমুদুল হাসান নয়ন, কেটিভি বাংলার রাকিব উদ্দিন ফয়সালসহ আরও অনেকে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সরকারের কাছ থেকে সর্বোচ্চ বাজেট এনে আপনাদের সঙ্গে নিয়ে আমি রূপগঞ্জকে সাজাতে চাই। সমাজের নানা সমস্যা, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন বিষয় আপনারা তুলে ধরবেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ অপরাধমুক্ত রূপগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সত্য ঘটনা লিখতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হন, আমরা দলীয়ভাবে আপনাদের পাশে থাকব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদির চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদির চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ