মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগে বৃদ্ধের সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জামালপুরে চাঁদা না পেয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জানিক বলেন, 'গত ২৩ নভেম্বর মাদারগঞ্জে সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের মনোহরের স্ত্রী শিরিনা সংবাদ সম্মেলন করে চলন্ত সিএনজিতে তাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আমার নাম জড়ানো হয়েছে। কিন্তু তার অভিযোগে উল্লিখিত সময়ে আমি নিজ বাড়িতে ছিলাম।'

তিনি অভিযোগ করেন, ধর্ষণ মামলার কথিত সাক্ষী শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ সদস্য মোতালেবের সঙ্গে তার দীর্ঘদিনের জমি–সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮