সারাদেশ
কুড়িগ্রামে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতির সময় নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রূপগঞ্জে নির্বাচনী তফসিল পরবর্তী ব্যানার–ফেস্টুন উচ্ছেদে প্রশাসনের অভিযান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজনৈতিক নেতা–কর্মীদের ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়নি।
আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুছা মিয়া (৫৯)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে আবারও আগুন, পুড়লো বসতবাড়ি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা (শেখ বাড়ি) এলাকায় মুন্নী বেগমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২) কে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ
মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল। ওই দিন মিরসরাইয়ের মুক্তিকামী জনতা পাকবাহিনী ও তাদের দোসরদের হটিয়ে মিরসরাইকে শত্রুমুক্ত করেছিলেন। দীর্ঘদিন চট্টগ্রামের মিরসরাইয়ে দিবসটি অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত বছর দিবসটি উদযাপনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারই ধারাবাহিকতা এ বছরও দিনটি উদযাপনে নেই কোনো উদ্যোগ।
সপ্তাহ পার হলেও সন্ধান মিলেনি রিয়া মনির
পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের রিয়া মনি। ঘটনার সপ্তাহ হতে চললেও এখনও কোনো খোঁজ মিলেনি তার। এদিকে ভয় আর উৎকণ্ঠায় আহাজারি করছেন স্বজনরা। থানায় অভিযোগ দেয়ার পর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রিয়া মনি ভেলানগরের রিপন সরকারের মেয়ে।
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই কৃতি সন্তান সেনা সদস্য শান্ত মণ্ডল-মমিনুল ইসলাম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। তাঁদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম।
প্রেমিকাকে হত্যার দায়ে গ্রেফতার প্রেমিক
সিরাজগঞ্জ সদরের নলিছাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে গতকাল চোখ উপড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ১০ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূলত প্রেমের সম্পর্কের জেরে মরিয়ম নামে ওই নারীকে হত্যা করে প্রেমিক সোহেল রানা। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ
জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শহরের ফৌজদারি চত্বর কৃষি বাজারের ব্যবসায়ীরা। বাজারের জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকালে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন।
তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়ছেই। রাত থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া, আর ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়। কুয়াশার ঘনত্ব এমনই যে দিনেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
অগ্নিকাণ্ডে বীরত্ব দেখালেন ওসি খালিদ
গাজীপুরের পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। তাঁর আগুনের মধ্যে ঢুকে উদ্ধার কাজে অংশ নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।