জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শহরের ফৌজদারি চত্বর কৃষি বাজারের ব্যবসায়ীরা। বাজারের জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকালে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন।

শহরের ফৌজদারি চত্বরে নাওভাঙা মৌজায় পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা জমি ও শহর রক্ষা বাঁধের ওপর গড়ে ওঠে এই কৃষি বাজার। ব্যবসায়ীদের অভিযোগ, নদের বুকে গড়ে ওঠা বাজারের জমি খাস খতিয়ানের হলেও স্থানীয় পাথালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র জাহাঙ্গীর আলম শনিবার সেখানে শেডঘর উত্তোলন করেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন।

রোববার সকালে বাজার কমিটির সভাপতি নুর ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা শেডঘরটি উচ্ছেদের দাবি জানান।

অপরদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ক্রয়সূত্রে তারা ২ একর ৯ শতক জমির মালিক। জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলে তারা আদালতে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ জুন জামালপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালত তাদের পক্ষে ডিক্রি প্রদান করেন। ওই বাজারে আগে থেকেই তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাজার কমিটির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা বাজারটির কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা