জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই কৃতি সন্তান সেনা সদস্য শান্ত মণ্ডল-মমিনুল ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। তাঁদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম।

নিহত শান্ত মণ্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য নুর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। তাঁর বড় ভাই সোহাগ মণ্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, শান্ত মণ্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে শহীদ হন।

ছেলের মৃত্যুর সংবাদে শান্ত মণ্ডলের মা সাহেরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এক নজর সন্তানের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন তিনি। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

অপরদিকে, নিহত আরেক সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তাঁর পরিবারেও চলছে শোক আর আহাজারি। স্বজনরা জানান, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়েই তিনি জীবন উৎসর্গ করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহত দুই সেনার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দেশের শান্তি ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে কুড়িগ্রামের এই দুই বীর সন্তানের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা