সারাদেশ
কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর, শহরে উত্তাল পরিস্থিতি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর কুষ্টিয়ার শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলোর অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে হামলা চালিয়ে প্রথম আলোর অফিসের সাইনবোর্ড, দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায়, রাতে ১১টার দিকে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে।
অনলাইন জুয়া বিরোধে হত্যাকাণ্ড, পরিত্যক্ত ভবনে তরুণের লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া তাকবির আহমেদ (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, অনলাইন জুয়া ও মাদকসেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে।
হাদি-এরশাদ উল্লাহকে গুলির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
ওসমান হাদির আদর্শ ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান ডাকসু ভিপির
শরিফ ওসমান হাদির শাহাদাতের পর তার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে দেশের সব ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, 'শহীদ হাদি ভাই কোনো সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তার আদর্শ ছিল মেধা, মনন ও জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করা।'
শ্রীপুরে সরকারি সার পাচারকালে পিকআপসহ ৮০ বস্তা সার আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা মাক্কির মোড়ে চোরাই পথে পাচারের সময় ৮০ বস্তা সারভর্তি একটি পিকআপ আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতের দিকে স্থানীয়দের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সরকারি সার পাচারের সঙ্গে নিজমাওনা বাজারের সার ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগের ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি। পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস যুথি উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইব্রাহিমপুর শাহ সুফি আহমত উল্লাহ (রহ.) মাদরাসা ও এতিমখানা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রথমবারের মতো জামায়াত ইসলামীর প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এ আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। ৩ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন।
মিরসরাইয়ে শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন
চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'শতাব্দী ক্লাব' আয়োজিত ‘শতাব্দী এলিট কাপ দিবা-রাত্রী ক্রিকেট টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। একইদিন রাত ১২টায় ফাইনাল খেলায় মাইজগাঁও ক্রিকেট দলকে পরাজিত করে নাইন উইংস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৮টি দল অংশ গ্রহণ করেন।
মিরসরাইয়ে চুরি–ডাকাতিরোধে মানববন্ধন: প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি
চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রমবর্ধমান চুরি–ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। শনিবার বিকেল ৩টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।
সেতুর নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, উপদেষ্টা আসিফের উদ্বোধনী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
বরিশালের গৌরনদী–মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন উত্তেজিত স্থানীয়রা।
ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।