সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশে সৌপর্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশে সৌপর্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বাইজিদ আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

চট্টগ্রামে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।

২৫ জুলাই, ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ হস্তান্তর করবে বিএসএফ।

২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়ন সাহার পাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
বিআরটি প্রকল্প বন্ধ: অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়হীনতার আতঙ্কে গাড়িচালকরা

বিআরটি প্রকল্প বন্ধ: অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়হীনতার আতঙ্কে গাড়িচালকরা

দেশের সর্বপ্রথম বিআরটি প্রকল্প, যা একসময় রাজধানী ও গাজীপুরের পরিবহনব্যবস্থায় নতুন যুগের সূচনা করার কথা ছিল, দীর্ঘ এক যুগ পর এসে আজ পরিণত হয়েছে এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা জোরদার, যানবাহনের চাপ বাড়ছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা জোরদার, যানবাহনের চাপ বাড়ছে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় আগমনের কারণে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ঢাকার প্রবেশদ্বার টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় যানবাহনের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টঙ্গী পূর্ব থানার বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, 'স্মরণকালের বড় সংবর্ধনায় নেতাকর্মীরা ইতোমধ্যেই ভেন্যুতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।'

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজা জব্দ করেছে সদর থানা পুলিশ। এসময় সহ ৩জনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২২লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপ থেকে গাজা সহ তাদের আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
গ্রেফতার হলেন আতাউর রহমান বিক্রমপুরী

গ্রেফতার হলেন আতাউর রহমান বিক্রমপুরী

সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির বরাত দিয়ে জানানো হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত থেকে আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান ও গ্রেফতারের সম্ভাবনা নিয়ে আলোচনায় ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে।শনিবার(২৯ নভেম্বর) রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান। রাঙামাটি জেলা পিসিএনপির সভাপতি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত নেতৃত্ব ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

২৫ জুলাই, ২০২৬
আত্মগোপন ভেঙে আবারও সক্রিয় ফতুল্লার ডেভিলখ্যাত সুমন

আত্মগোপন ভেঙে আবারও সক্রিয় ফতুল্লার ডেভিলখ্যাত সুমন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আবারও আলোচনায় এসেছে গিয়াসউদ্দিন ওরফে গেসু ডাকাত পরিবার। দীর্ঘদিন চাঁদাবাজি, ভূমি দখল ও নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে বিতর্কিত এই পরিবারের বড় ছেলে সুমন সম্প্রতি আবারও প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির আড়ালে প্রভাব খাটিয়ে গিয়াসউদ্দিন ও তার ছয় ছেলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু

মিরসরাইয়ে বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দুই দিনের পরেই ছেলেরও মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরি বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বাবা-ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার মারা যান। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। আর্থিক সংকটের কারণে সঠিক চিকিৎসা নিতে পারেননি তিনি।

২৫ জুলাই, ২০২৬
রূপগঞ্জে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা, জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসী। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কাঞ্চন-নরসিংদী সড়কের ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ