ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশে সৌপর্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বাইজিদ আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত যুবক বাইজিদ আহমেদ বাড়িখলা গ্রামের খোকা মেম্বার এর ছেলে। স্থানীয়দের দাবি সে নেশাগ্রস্ত ছিলেন ও দীর্ঘদিন ধরে অসঙ্গত আচরণ করে আসছেন।

স্থানীয় কয়েকজন জানান, বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে বাইজিদ আহমেদ (৩০)  দীর্ঘদিন যাবৎ কোরআনে ভুল আছে- এই রকম কথাবার্তা বলে আসছিলেন। শুক্রবার বিকেলে মাদ্রাসায় ঢুকে আলমারিতে রাখা কয়েকটি কোরআন শরীফ টেনে বের করে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড