বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ১৪:৩২:০৪
ছবি: সংগৃহীত

জনগণের ভোট ও সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার নীতিতে বিএনপি বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাজনীতি করতে চায়। ভোট ছাড়া কিংবা রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা দলটির নেই।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সরকার বরদাশত করবে না বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। তার দাবি, রাজনৈতিক চক্রান্তের চেষ্টা থাকলেও ভোটাররা নির্বাচনের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের ভুলত্রুটি স্বীকার করতে প্রস্তুত। বিদ্যুৎ সংকট ও অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে নিজের অবস্থান তুলে ধরছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আদর্শের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। ঢাকার নাগরিক সমস্যা সমাধানে নিরাপদ পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার উদ্যোগের কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

নগরবাসীকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা, আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি শিশুস্বাস্থ্য, স্ত্রীরোগ, চর্মরোগ, পুষ্টি, পরিবার পরিকল্পনা, টিকাদান ও অসংক্রামক রোগসংক্রান্ত সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে সহায়ক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে