চট্টগ্রামে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল।
 
তিনি বলেন,  'এমন মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী।'
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান; ওশানের মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা, ওশানের ম্যানেজার আতিকুর রহমান, নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম, সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান, কার্যকারী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরি, নগরফুলের প্রজেক্ট ডিরেক্টরসহ ও নগরফুলের শাখা চিফ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম তাঁর বক্তব্যে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বাচ্চারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা সামগ্রী এবং শিতের পিঠা পেয়ে অনেক আনন্দিত ছিলো। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড