ওসমান হাদির আদর্শ ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান ডাকসু ভিপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
শরিফ ওসমান হাদির শাহাদাতের পর তার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে দেশের সব ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, 'শহীদ হাদি ভাই কোনো সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তার আদর্শ ছিল মেধা, মনন ও জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করা।'

সাদিক কায়েম আরও বলেন, 'শহীদ হাদির লক্ষ্য অর্জনের জন্য সাময়িক উত্তেজনা বা সহিংসতা কোনো সমাধান নয়। বরং হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদি ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ, কোনো ফাঁদে পা না দিয়ে শহীদ হাদি ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।'

একই দিনে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ ওসমান হাদির লাশ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড