মিরসরাইয়ে চুরি–ডাকাতিরোধে মানববন্ধন: প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রমবর্ধমান চুরি–ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। শনিবার বিকেল ৩টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে চুরি–ডাকাতির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। তারা প্রশাসনকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা, রাতে টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের অনুরোধ করেন, আগামী এক মাসের মধ্যে কোনো বাড়িতে ডাকাতি ঘটলে বা কোনো ডাকাত ধরা পড়লে সেটি নিউজ হিসেবে প্রকাশ না করতে। তিনি আরও বলেন, কোনো ডাকাতের উপর নির্যাতন চালানো বা কিভাবে ধরা পড়লো—যে কৌশল অবলম্বন করে জনগণ তাদের আটক করেছে, তা নিউজে প্রকাশ না করতে। এতে ডাকাতরা বুঝতে পারবে যে, আমরা কী ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি।

জানা গেছে, গত চার মাসে মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৩০টির বেশি চুরি এবং প্রায় ১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। সবশেষ গত শুক্রবার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া এলাকায় ৬টি গরু চুরি হয়। এর মাত্র ১০ দিন আগে জোরারগঞ্জ ইউনিয়ন থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটে।

এছাড়া বিয়েবাড়িতে ডাকাতি, সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, স্কুলের আসবাপত্র চুরি, মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরি, গরু চুরিসহ নানামুখী অপরাধের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিত টহল পরিচালনা করছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মানববন্ধনে বক্তারা চুরি–ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড