শ্রীপুরে সরকারি সার পাচারকালে পিকআপসহ ৮০ বস্তা সার আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা মাক্কির মোড়ে চোরাই পথে পাচারের সময় ৮০ বস্তা সারভর্তি একটি পিকআপ আটক করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার রাতের দিকে স্থানীয়দের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সরকারি সার পাচারের সঙ্গে নিজমাওনা বাজারের সার ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে স্থানীয়দের সহায়তায় আটক করা সারভর্তি পিকআপটি মাওনা পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সরকারি সার পাচার চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মানুষজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শুধু সারভর্তি পিকআপ পাওয়া যায়। পরবর্তীতে গাজীপুর ইউনিয়নের ডিলারের গুদামে তল্লাশি করে সঠিক পরিমাণ সার পাওয়া যায়। এ সার কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলমান। আজ উপজেলা কৃষি কর্মকর্তা কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড