সারাদেশ
থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি থানায় লুট হওয়া অস্ত্রগুলোর একটি বলে জানিয়েছে পুলিশ।
জামায়াতের তোপের মুখে সাবেক ওসি, ছাড়িয়ে নিল বিএনপি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক ইসলামী ছাত্রশিবিরের নেতা ও জামায়াতে ইসলাম সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পড়েছেন জেলা পুলিশের সাবেক এক কর্মকর্তা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা।
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭
ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা সংঘটিত হয় বলে পুলিশ ধারণা করছে। ছুটির দিন হওয়ায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তৎক্ষণাৎ ঘটনাটি জানতে পারেননি। পরে ধোঁয়া লক্ষ্য করলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, 'আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসের স্টোর রুমে আগুন লাগানো হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করা হচ্ছে।'
কাশফুলে চরবাসীর জীবিকার ভরসা
দারিদ্র্যপ্রবণ জেলা কুড়িগ্রামকে বলা হয় নদ–নদীর জনপদ। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ ১৬টি নদী বয়ে গেছে এ জেলার বুক চিরে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় হয়েছে জেলার চার শতাধিক চরাঞ্চলে। কৃষিই তাদের প্রধান ভরসা। তবে খরচবিহীন এক অনন্য সম্পদ কাশগাছ এখন এসব দুর্গম চরবাসীর জীবিকা ধরে রাখার আরেকটি বড় নির্ভরতা হয়ে উঠেছে।
যশোরের আলোচিত আ. লীগ নেত্রী মহুয়া আটক
যশোরের আলোচিত আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তাঁর নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে এবং মহিলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল উলুম মাদরাসা মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের স্বপ্ন পূরণে ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের চতুর্থ ছেলে। পুলিশ জানায়, আবুল কালামের সঙ্গে তাঁর ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
একতা এক্সপ্রেসে হকারকে গলা কেটে হত্যা
ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন ও নারিকেল বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে আল আমিন (৩০) নামে এক হকারকে গলা কেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু মিলন। সোমবার (২৪ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অতিক্রমকালে চলন্ত ট্রেনেই এ ঘটনা ঘটে।
খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের চিলমারীর সার ব্যবসায়ীরা। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আহবায়ক সাজু মিয়া, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমূখ।
কুড়িগ্রামে শিশু–কিশোরদের জন্য ‘ঘাষফড়িং পাঠাগারের’ আত্মপ্রকাশ
‘বইয়ের ডানায় স্বপ্ন উড়াল’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে পথচলা শুরু করলো শিশু–কিশোরদের জন্য নতুন এক পাঠাগার ‘ঘাষফড়িং পাঠাগার’। ধরলা নদীর পূর্ব পাড়ে গড়ে ওঠা এ পাঠাগার নিয়ে তৈরি হয়েছে সাংস্কৃতিক অঙ্গন ও স্থানীয় তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও লেখক সুশান্ত বর্মন পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভৌমিক।
৭ম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানির মামলায় ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক গ্রেফতার
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার বড় বোনের করা মামলায় রোববার রাতে পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।