একতা এক্সপ্রেসে হকারকে গলা কেটে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন ও নারিকেল বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে আল আমিন (৩০) নামে এক হকারকে গলা কেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু মিলন। সোমবার (২৪ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অতিক্রমকালে চলন্ত ট্রেনেই এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে যাত্রীরা রক্তাক্ত অবস্থায় দুজনকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত মিলন এখনো চিকিৎসাধীন।

নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবথুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, আকাশ, সুজন ও কুদরত নামে প্রতিপক্ষ হকারদের সঙ্গে কয়েকদিন ধরে বিক্রির জায়গা নিয়ে বিরোধ চলছিল। সেতাবগঞ্জ থেকে পীরগঞ্জগামী পথে চলন্ত ট্রেনে ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দেয় হামলাকারীরা।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনে হকারদের দৌরাত্ম্য, মারামারি ও চাঁদাবাজি বেড়েছে। রেলওয়ে পুলিশের নিয়মিত টহল না থাকায় যাত্রীদের জীবন ঝুঁকিতে। চলন্ত ট্রেনে খুনের ঘটনায় নিরাপত্তাহীনতার চরম উদাহরণ সৃষ্টি হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। দিনাজপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা