কাশফুলে চরবাসীর জীবিকার ভরসা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
‎দারিদ্র্যপ্রবণ জেলা কুড়িগ্রামকে বলা হয় নদ–নদীর জনপদ। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ ১৬টি নদী বয়ে গেছে এ জেলার বুক চিরে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় হয়েছে জেলার চার শতাধিক চরাঞ্চলে। কৃষিই তাদের প্রধান ভরসা। তবে খরচবিহীন এক অনন্য সম্পদ কাশগাছ এখন এসব দুর্গম চরবাসীর জীবিকা ধরে রাখার আরেকটি বড় নির্ভরতা হয়ে উঠেছে।
‎
‎শরতের সাদা শুভ্র কাশফুল যতটা প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, ততটাই নদীপাড়ের মানুষের জন্য বয়ে আনে অর্থনৈতিক স্বস্তি। বিনা আবাদে, বিনা পরিচর্যায় বড় হওয়া এসব কাশগাছ এখন চরবাসীর মনে সঞ্চার করছে সচ্ছলতার ছোট্ট স্বপ্ন।
‎
‎সরেজমিনে দেখা গেছে, বন্যার পানি নেমে যাওয়ার পর ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চরজমিতে দুলে উঠছে পাকা কাশ। ফুল ঝরে গেলে কৃষকরা কেটে রোদে শুকিয়ে বিক্রির জন্য গুছিয়ে রাখছেন। কোনো বীজের খরচ নেই, সার নেই, পানি, শ্রম আর যত্নও লাগে না—প্রকৃতির নিয়মে বেড়ে ওঠা এই গাছই বছরের এক মৌসুমে চরবাসীর কাছে হয়ে ওঠে আয়ের উৎস।
‎
‎স্থানীয় কৃষকরা বলেন, 'এক টাকা খরচও করতে হয় না। শুধু কেটে শুকাই। এ কয়েকটা মাসেই হাতে কিছু টাকা পাই, এই কাশগাছই আমাদের পরিবার চালায়।'
‎
জানা গেছে, ‎এক বিঘা জমি থেকে কৃষকরা আয় করছেন গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা। প্রতিটি শুকনো কাশের বোঝা বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়, যা দিনমজুরদের কাছেও এনে দিচ্ছে আশার আলো।
‎
‎দিনমজুর রহিম বলেন, 'বছরের অনেক সময় কাজ থাকে না। এই কাশ কাটার মৌসুমটাই আমাদের ভরসা। তখন কয়েকদিন কাজ পাই, সেই আয়ে পরিবারটা কোনোমতে বাঁচাই।'
‎
‎অন্যদিকে, রাজশাহী থেকে কাশগাছ কিনতে আসা ব্যবসায়ী আবুল হোসেন বলেন, 'কুড়িগ্রামের প্রায় সব চরে প্রচুর কাশ হয়। এসব কাশ দিয়ে পানের বড়জ তৈরি হয়। ব্যবসা করে ভালোই লাভ পাই।'
‎
‎কাশগাছ শুধু অর্থনীতিই নয়, টিকিয়ে রাখে পরিবেশ ও মাটির গঠনও। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কাশ চরের বালুময় জমিতে পলি ধরে রাখে। মাটির গুণাগুণ বজায় রাখে, ভূমিক্ষয়ও কমায়।'

‎কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, 'প্রাকৃতিক কাশকে যদি পর্যটন, হস্তশিল্প বা ওষুধ শিল্পে ব্যবহার করা যায়, তাহলে নতুন সম্ভাবনা তৈরি হবে। শিল্প হিসেবে গড়ে তুলতে পারলে নদী পাড়ের অর্থনীতিতে নয়া প্রাণ ফিরবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট