৭ম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানির মামলায় ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার বড় বোনের করা মামলায় রোববার রাতে পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানান, দলীয় পদ পাওয়ার পর তিনি বিয়ে করবেন।

অভিযোগে আরও বলা হয়, দলীয় পদ পাওয়ার পর জুয়েল শেখ মোবাইল ফোনের মেসেঞ্জারে থাকা দীর্ঘ ১১ মাসের বিভিন্ন ডকুমেন্ট মুছে দেন। এরপর স্কুলছাত্রী বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী জুয়েল শেখের বাড়িতে গিয়ে বিষয়টি তাঁর পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পুনরায় ওই বাড়িতে গেলে প্রাণনাশের হুমকি দেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম আরও বলেন, গত ৯ ডিসেম্বর রাতে স্কুলছাত্রীর বড় বোন জুয়েল শেখের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ওই মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, “কলেজ শাখার সাংগঠনিক বিষয়ে জেলা শাখার সরাসরি সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। তবে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত এলে তা বাস্তবায়নে আমরা সহযোগিতা করব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট