কুড়িগ্রামে লাল কালির চিরকুটে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় কে বা কারা একটি চিরকুট রেখে গেছে। চিরকুটে সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মাঝে ইংরেজিতে লেখা ছিল— I kill you। চিরকুটটি পেয়ে ওই পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার জন্য জনৈক জোবাইদুল ইসলাম দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

গত শুক্রবার সন্ধ্যায় তাঁর স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পান। চিরকুটে ইংরেজিতে লাল রঙে I kill you লেখা ছিল। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে শাহ আলম জানান, “গতকাল বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটের বিষয়টি জানায়। তখনই আমি ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি এবং পরে রাতে থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮