আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়াত কামনায় সমবেত কণ্ঠে দোয়া করেন লাখো মুসল্লি।
কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইজতেমার কার্যক্রম শুরু হয়।