বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবার পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে যৌথবাহিনী শামিমকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। শামিম ওই গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছিল শামিমকে । পরে দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করলে ১৭ নভেম্বর দলের পক্ষ থেকে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

গ্রেফতার প্রসঙ্গে সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, 'গ্রেফতারের সময় তার কাছ থেকে অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

বিষয়টি নিয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এ বিষয়ে কোনধরনের মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা