সারাদেশ

ডেভিল হান্ট–২-এর অভিযানে গোসাইরহাটে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেভিল হান্ট–২-এর অভিযানে গোসাইরহাটে আ.লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট–২-এর অভিযানে শরীয়তপুরের গোসাইরহাটে মো. জাহাঙ্গীর ফকির (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে বিস্ফোরক মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কু‌ড়িগ্রামে জলবায়ু অভিবাসীদের টেকসই জীবিকায়নের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কু‌ড়িগ্রামে জলবায়ু অভিবাসীদের টেকসই জীবিকায়নের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে জলবায়ু অভিবাসীদের টেকসই জীবিকায়নের সমস্যা ও সুযোগ চিহ্নিতকরণের জন্য অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় এফসিডিপি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, খামারবাড়ী, কুড়িগ্রামে হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন বাংলাদেশের সহযোগিতায়, ইএসডিও’র বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী পদযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী পদযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী জনাব সাইদউদ্দিন খান জাবেদ সাহেবের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। আজ (১০ই ডিসেম্বর) দুপুরে বিশ্বনন্দি ফেরিঘাট থেকে শুরু হওয়া পদযাত্রাটি বাঞ্ছারামপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এসে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ ‘ক্র্যাকডাউন’ চালায় মুজিব বাহিনীর ‘গণহত্যার’ জবাবে: জামায়াত নেতা

পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ ‘ক্র্যাকডাউন’ চালায় মুজিব বাহিনীর ‘গণহত্যার’ জবাবে: জামায়াত নেতা

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব শোভাযাত্রায় বিতর্কিত মন্তব্য করেছেন সংগঠনটির আমির মুহাম্মদ নজরুল ইসলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল এবং এর প্রতিক্রিয়াতেই পাকিস্তানি সেনাবাহিনী ওই রাতে ক্র্যাকডাউন শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মিরসরাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচি হিসেবে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস (সকাল ৮-১২ টা) কর্মবিরতি পালিত হচ্ছে। ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন। দীর্ঘ তিন দশকের বৈষম্য, অবহেলা, প্রশাসনিক উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে একটি ন্যায্য অধিকার আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিভক্ত বিএনপি, সুবিধাজনক অবস্থানে গণ অধিকার পরিষদের প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিভক্ত বিএনপি, সুবিধাজনক অবস্থানে গণ অধিকার পরিষদের প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপিতে গৃহযুদ্ধ চরমে পৌঁছেছে। দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কেন্দ্রীয় মনোনীত প্রার্থী এডভোকেট এমএ মান্নানের বিরুদ্ধে মনোনয়নপ্রার্থী নেতারা একত্রিত হয়ে কেন্দ্রকে রিভিউ আবেদন করেছেন। কেন্দ্রীয় বিএনপির তিনজন সদস্য ১৯৯৬ সালে দলের মনোনয়ন প্রাপ্ত তকদির হোসেন জসিম, সায়েদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ২০১৮ সালে বিএনপি মনোনয়ন প্রাপ্ত কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদ

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে শাহবাব মণ্ডল (২) ও আবু তোহা মণ্ডল (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সীমান্তে গ্রেফতার

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সীমান্তে গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
লালমনিরহাটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি। রোববার (২১ ডিসেম্বর) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম বেদপ্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশার মধ্যে পথ ভুলে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

২৫ জুলাই, ২০২৬
জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসদরের হানিফ বাস কাউন্টারের সামনে এলাকা থেকে তাকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত

নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি ' প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুরু হয়েছে 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫'। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আয়োজন উপলক্ষে একটি শোভাযাত্রা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কুড়িগ্রামে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করেছে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। দিঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ