ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সীমান্তে গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে পরিচিত।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন যাত্রীদের চলাচল ও কাগজপত্র যাচাই করা হচ্ছিল। একপর্যায়ে আবুল কালাম আজাদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে এক্সিট সিল নিতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে সিস্টেমে তার নাম ব্ল্যাকলিস্টে থাকার বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি বিস্ফোরক মামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। আটক শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা