ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা: অভিযুক্ত নারী গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় নিশি রহমান (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার রহিমপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এর আগে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশিকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডে থাকা একটি মা কুকুর কয়েকদিন আগে আটটি বাচ্চা প্রসব করে। কুকুরটি তার বাচ্চাদের নিয়ে সেখানেই থাকত এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে খাবার দিতেন। গত সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে মা কুকুরটি ছুটোছুটি করে কান্নাকাটি করতে থাকলে কর্মকর্তারা ছানাগুলোর খোঁজ শুরু করেন। এ সময় পরিষদের মালি জাহাঙ্গীর বিষয়টি জানতে চাইলে মো. হাসানুর রহমান কোনো কিছু জানেন না বলে দাবি করেন।

তবে তার আট বছর বয়সী শিশু সন্তান আফান জানায়, তার মা নিশি রহমান কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন। পরে আফানের দেখানো স্থানে গিয়ে মালি জাহাঙ্গীর বস্তাবন্দি অবস্থায় আটটি কুকুরছানার লাশ উদ্ধার করেন।

তদন্তে জানা যায়, কুকুরছানাদের ডাকাডাকিতে বিরক্ত হয়ে গত ৩০ নভেম্বর বিকেলে নিশি রহমান সেগুলোকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে হত্যা করেন। গ্রেফতারকৃত নারীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা