মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪ জন। রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তবে নিহত হওয়ার পর এখনো পর্যন্ত তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে সম্ভবত বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষটি গাড়ির দিকে খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগতির একটি বাস হঠাৎ হার্ড ব্রেক করে। তবুও নিয়ন্ত্রণ করতে পারেনি। জোরে ধাক্কা লেগে তিনি রাস্তার পাশে পড়ে যান। কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

এর আগে রবিবার সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ ৪টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাটের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধা নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশের একটি টিম যাচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা