আবারও ভূমিকম্প বঙ্গোপসাগরে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বঙ্গোপসাগরে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে সমুদ্রে ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল উপকূল থেকে অনেক দূরে হওয়ায় বাংলাদেশের কোনো অঞ্চলে এই ভূমিকম্প টের পাননি স্থানীয়রা।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যের বরাতে 'টেলিগ্রাফ ইন্ডিয়া' জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

গত এক সপ্তাহে দেশে ও আশপাশের এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

এদিকে, সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ওই কম্পনটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

স্থানীয়রা জানান, সে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে বঙ্গোপসাগরে হওয়া সর্বশেষ ভূমিকম্পটি কেউ অনুভব করেননি। দুই ভূমিকম্পেই কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০