ঢাকায় পিসিসিপির শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন বিষয়ক আলোচনা সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখার উদ্যোগে শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ২৮ বছর অতিক্রম করলেও এলাকার মানুষের প্রত্যাশিত শান্তি, সমতা ও টেকসই উন্নয়ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বরং বিভিন্ন স্বার্থপোষক গোষ্ঠীর একপেশে প্রচারণা প্রকৃত অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

বক্তারা অভিযোগ করেন, দেশের কিছু প্রভাবশালী মহল নিজেদের মানবাধিকারকর্মী বা সিভিল সোসাইটি সদস্য পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তারা একতরফাভাবে এমন বয়ান দিচ্ছে যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অপতৎপরতাকে আড়াল করে। তাদের বক্তব্যে পাহাড়ের মানুষের নিরাপত্তাহীনতা, সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি, অপহরণ, দখল, হত্যাকাণ্ড বা উন্নয়ন বাধাগ্রস্ত করার মতো গুরুতর অপরাধের উল্লেখ থাকে না।

বক্তারা বলেন, শান্তিচুক্তির মূল লক্ষ্য ছিল সম্প্রীতি, উন্নয়ন ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু জেএসএস (সন্তু লার্মা গ্রুপ), ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এবং কেএনএফ–এর সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ের শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায় হয়ে আছে। কেএনএফ–এর সঙ্গে উগ্র জঙ্গি গোষ্ঠীর যৌথ প্রশিক্ষণের মতো ঘটনা জাতীয় নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। অথচ কিছু মানবাধিকার সংগঠন এ বিষয়ে নীরব—যা উদ্দেশ্যপ্রণোদিত ও প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক বিদেশি মহলে ছড়ানো কিছু রাজনৈতিক বয়ান—যেমন “Rape as weapon”, “Occupation”, “State-sponsored violence”—বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো মিথ্যাচার। এসব ন্যারেটিভ সন্ত্রাসীদের অপরাধ আড়াল করে এবং শান্তিচুক্তির বাস্তব অর্জনকে দুর্বল করে।

সভায় জোর দিয়ে বলা হয়, পাহাড়ের স্থায়ী শান্তির জন্য সব জনগোষ্ঠীর সমান অধিকার ও সমান মর্যাদা নিশ্চিত করতে হবে—চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, খুমি, খিয়াং কিংবা বাঙালি—সবাই বাংলাদেশের নাগরিক। শান্তি ও উন্নয়ন কোনো গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ—সেই বাস্তবতা অস্বীকার করে কোনো প্রচারণা গ্রহণযোগ্য নয়।

বক্তারা সাংবাদিক সমাজের প্রতিও আহ্বান জানান—পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সংবাদ করতে হলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অপতৎপরতা ও সাধারণ মানুষের ভোগান্তিকে যথাযথভাবে তুলে ধরতে হবে। নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবির পেছনে কার স্বার্থ জড়িত—সেসম্পর্কে তদন্ত হওয়াও জরুরি বলে মন্তব্য করেন তাঁরা।

সবশেষে বক্তারা বলেন, সময় এসেছে শান্তিচুক্তির বাস্তব প্রয়োগ, অগ্রগতি ও বর্তমান নিরাপত্তা প্রেক্ষাপট বিবেচনা করে এর পুনঃমূল্যায়ন করার।

সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক, পিসিসিপির উপদেষ্টা ও পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, বান্দরবান জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়নাল আবেদিন ভুইয়া, জাতীয় পার্টি (বিজেপি)–এর সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বর, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহসভাপতি কাওছার আলীসহ পিসিসিপি ঢাকা মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা