‎কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত  প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় এই সাপ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা তৎক্ষণাৎ থানায় যোগাযোগ করেন।

‎ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সহায়তায় বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহারও উদ্ধার অভিযানে অংশ নেন। উৎসুক জনতার চাপ বাড়তে থাকায় পুলিশ দ্রুত সাপটির চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরি করে, যাতে অজগরটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

‎‎স্থানীয় কৃষকরা বলেন, 'দুপুরে জমিতে কাজ করার সময় প্রথম তারা সাপটিকে দেখে। তাদের চোখ পড়তেই দেখা যায়, একটি বড় গাছের ডালে মোটা, দীর্ঘ অজগরটি স্থির হয়ে ঝুলে আছে। এ দৃশ্য দ্রুত পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।'

‎ভুরুঙ্গামারীর সার্কেল এসপি মুনতাসির মামুন বলেন, ‘কয়েকদিন আগে ভারতের কালজানী নদী দিয়ে কাঠসহ বিভিন্ন ভাসমান বস্তু ভেসে আসে। সেসময় ভেসে আসা গাছের সঙ্গেই হয়তো অজগরটি এদেশে চলে এসেছে।’

‎পুলিশের সমন্বিত পদক্ষেপে অজগরটিকে সফলভাবে উদ্ধার করে নিরাপদে কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানায়, সাপটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং কোনো আঘাত পাওয়া যায়নি। পর্যবেক্ষণ শেষে এটিকে বন্য পরিবেশে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি