বন্দর ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে স্কপের অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরমুখী সড়কে ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম জেলা শাখা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে হালিশহর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বন্দরমুখী যানগুলো চলাচলে আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খান বলেন, ‘বন্দর ইজারা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর সকালে টোল প্লাজা এলাকা দিয়ে পণ্যবাহী ট্রাক, কনটেইনারবাহী ট্রেইলার ও যাত্রীবাহী যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়াও, সল্টঘোলা ক্রসিং এলাকায় কয়েকটি ট্রেইলার আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ড

এদিকে, এ কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’

অবরোধের কারণে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বন্দর কর্তৃপক্ষ বলছে, বিকল্প রুট ব্যবহার করে জরুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা