জলবায়ু অভিবাসন নিয়ে কুড়িগ্রামে আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কুড়িগ্রামে জলবায়ু অভিবাসন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২ ডিসেম্বর) খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপের আয়োজন করে সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাস বাংলাদেশ। সহায়তায় ছিল অ্যাক্সেস প্রকল্প, যা বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

দিনব্যাপী এই সংলাপে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর যুব প্রতিনিধিরা অংশ নেন। তারা স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম, নদী ভাঙন ও বন্যা মোকাবিলা, আবাসন সংকট, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু অভিবাসীদের অধিকার সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশ উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম, ইন্সট্রাক্টর তাজউদ্দীন, অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম জেলার নদী ভাঙন ও চরম আবহাওয়াজনিত দুর্যোগে অভ্যন্তরীণ অভিবাসন উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে যুবসমাজকে সচেতন করা এবং সমাধান প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত জরুরি।

জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপে নাগেশ্বরী, উলিপুর এবং কুড়িগ্রাম সদর উপজেলার ৯টি ইউনিয়নের তরুণ-তরুণী অংশগ্রহণ করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০