সারাদেশ

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩

সোমবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যরা হলেন ডিআইডি মো. মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত। তাদের মধ্যে ডিআইডি মো. মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজাম আর নেই

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজাম আর নেই

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এমন প্রতিজ্ঞা করে টানা ১১ বছর পাঁচ মাস ভাত না খেয়ে জীবন কাটিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন (৬৫)। শুক্রবার ভোরে তিনি মারা যান। নিজাম উদ্দিন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর আলী বক্সের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
প্রশাসনের হস্তক্ষেপে সমাধান ভাইরাল ঘটনা

প্রশাসনের হস্তক্ষেপে সমাধান ভাইরাল ঘটনা

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশ্যে সংঘটিত একটি অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কলেজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতির সমাধান হয়েছে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতরে ধারণ করা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

২৫ জুলাই, ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন খন্দকার আনোয়ার হোসেন

মনোনয়নপত্র জমা দিলেন খন্দকার আনোয়ার হোসেন

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রার্থীর সংঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, সহসভাপতি মোহাম্মদ নুরে আলম, সদর থানার সভাপতি মেজবাহ উদ্দিন এবং ব্যবসায়ী আবু মাসুদ।

২৫ জুলাই, ২০২৬
সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়। পরে খাঁচায় বন্দী করে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে। বনবিভাগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে ট্রানকুইলাইজার গান দিয়ে বাঘটিকে ইনজেকশন পুশ করে অচেতন করা হয়। এরপর নিরাপদে উদ্ধার করা হয়। বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, যার ফলে পায়ে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় চার থেকে পাঁচ দিন ধরে বাঘটি ওই ফাঁদে আটকে ছিল।

২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

নারায়ণগঞ্জ–৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুজন এনসিপির কর্মী আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগের নেতাকর্মীদের হাটে–বাজারে ‘বুক ফুলিয়ে চলাফেরা’ করার নির্দেশ বিএনপি নেতার!

আ.লীগের নেতাকর্মীদের হাটে–বাজারে ‘বুক ফুলিয়ে চলাফেরা’ করার নির্দেশ বিএনপি নেতার!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ভয়হীনভাবে ‘বুক ফুলিয়ে চলাফেরা’ করার নির্দেশনা দিয়েছেন। শনিবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সভায় তিনি এ বক্তব্য দেন। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করবো?- রুমিন ফারহানা

পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করবো?- রুমিন ফারহানা

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন—সেটির কথা বলতে গিয়ে আমি ওইভাবে দেখিয়েছি। আমার একটি কথিত অপরাধের জন্য তিনবার শাস্তির প্রক্রিয়া চলছে। যারা আগেই বায়াস্ট, এমন প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করবো?”

২৫ জুলাই, ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইযোদ্ধা সুরভীর বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র মামলা, ৫০ হাজার টাকা গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইযোদ্ধা সুরভীর বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র মামলা, ৫০ হাজার টাকা গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!

চাঁদাবাজির মামলায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তাহরিমা জামান সুরভী টানা ১০ দিন ধরে কারাগারে রয়েছেন। স্থানীয় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় নিজেকে ভুক্তভোগী দাবি করে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশের বরাতে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, জুলাই আন্দোলনে গাজীপুরে নেতৃত্ব দেওয়া ওই শিক্ষার্থী ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তবে মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, এজাহারে অভিযোগের অঙ্ক ৫০ কোটি নয়, বরং ৫০ হাজার টাকা।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ফতুল্লায় ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তোলারাম কলেজ রোডের ডাকবাংলো নিউ চাষাড়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন।

২৫ জুলাই, ২০২৬
যৌথ বাহিনীর অভিযানের পরদিনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

যৌথ বাহিনীর অভিযানের পরদিনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী যেন পরিণত হয়েছে অবৈধ বালু উত্তোলনের স্থায়ী ঘাঁটিতে। সরকারি অনুমোদন ও পরিবেশ আইন উপেক্ষা করে দিনের পর দিন ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সেই দৃশ্য বৃহস্পতিবার জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাময়িকভাবে থামলেও একদিন না যেতেই আবারও আগের চেহারায় ফিরেছে নদী এলাকা। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য ড্রেজার ও বাল্কহেড বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চলতে দেখা গেছে, যা প্রশাসনিক অভিযানের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ