সারাদেশ
গোসাইরহাটে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব সরদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া মক্তিযোদ্ধা রব সরদার উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামের মৃত মোবারক আলী সরদারের ছেলে। মুক্তিযোদ্ধা হিসাবে দেওয়া স্বীকৃতি অবৈধ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত, ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন জোনায়েদ সাকী
গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী তাঁর বাবা মরহুম হাজী আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা কবর জিয়ারত করেছেন। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা কবর জিয়ারতে অংশ নেন। কবর জিয়ারত শেষে মরহুম হাজী আব্দুর রহিম সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রীপুরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৫) রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত
বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপির সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।
গাজীপুর-৩ আসনে জমে উঠেছে ৪ প্রার্থীর প্রতিযোগিতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো গাজীপুর-৩ (সংসদীয় আসন ১৯৬) আসনেও বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সময় যত ঘনিয়ে আসছে, ভোটের মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। গাজীপুর-৩ আসনটি গঠিত হয়েছে শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
মাওনা চৌরাস্তায় দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাইওয়ে ওসি
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধ দখল ও যানজটের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে নব নিযুক্ত মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সার্ভিস লেন দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাটের কারণে মাওনা চৌরাস্তা এলাকায় চরম যানজট সৃষ্টি হয়েছিল।
অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট কর্তৃপক্ষ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল।
জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ৮ পরীক্ষার্থী কারাদণ্ড
জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ডিভাইস ব্যবহারের অভিযোগে বিভিন্ন কেন্দ্রে মোট আট পরীক্ষার্থীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রসহ সদর ও মেলান্দহ উপজেলার একাধিক পরীক্ষাকেন্দ্রে পৃথক অভিযান চালিয়ে এসব দণ্ডাদেশ দেওয়া হয়।
ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপির সংঘর্ষ, আহত ৩০
ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত জোটের সদস্য দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের দাবি অনুযায়ী এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
গোসাইরহাটে গাঁজাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুরের গোসাইরহাট থানা কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল আহমেদ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১
শরীয়তপুর গোসাইরহাটে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে চাকু, ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার নাগেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন কেচুয়ারচর এলাকার মো.জলিল সিকদারের ছেলে আজিজুল সিকদার (৩৬)।