মাওনা চৌরাস্তায় দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাইওয়ে ওসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধ দখল ও যানজটের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে নব নিযুক্ত মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সার্ভিস লেন দখলমুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাটের কারণে মাওনা চৌরাস্তা এলাকায় চরম যানজট সৃষ্টি হয়েছিল। এতে সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন, বাড়ছিলো দুর্ঘটনার আশঙ্কা।

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়কের ফুটপাত ও সার্ভিস লেন সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী করে তোলা হয়। একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন,মহাসড়কে কোনো ধরনের অবৈধ দখল বরদাস্ত করা হবে না। জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে।

নতুন ওসির এই দৃঢ় অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। তবে স্থানীয়দের দাবি এই অভিযান যেন একদিনের উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাওনা চৌরাস্তাকে স্থায়ীভাবে দখলমুক্ত ও যানজটমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের