গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৫) রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর দায়িত্বশীল সূত্র।
বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত যুবককে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।