সারাদেশ
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে বৈধ ২৬
কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং চারজনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (লাঙল) পনির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) প্রার্থী আতিকুর রহমান। কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী এবং কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক সরকার।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসীন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চর এলাকায় শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। হত্যার শিকার গৃহবধূ শহিদা ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুলের বাড়ির পার্শ্ববর্তী বাজারে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে। সেটি দিয়েই সংসার চলত তাদের। আজিজুল-শহিদা দম্পতির ঘরে দুই মেয়ে রয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
গাজীপুর–৩ আসনে জমে উঠছে নির্বাচনের লড়াই, জামায়াত-বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
গাজীপুর–৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। আটদলীয় জোটের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. মো. জাহাঙ্গীর আলম। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু।
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর উপজেলা পরিষদে এসে মনোনয়নপত্র জমা দেন। তবে তাঁর সঙ্গে বিশাল কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও কোনো মিছিল ছিল না এবং আচরণবিধি অনুযায়ী উপজেলা পরিষদ গেটে অল্পসংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গাজীপুর–৩ আসনে মনোনয়ন জমা দিলেন আশিকুল ইসলাম পিয়াল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ (শ্রীপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর শ্রীপুর উপজেলা সমন্বয়ক আশিকুল ইসলাম পিয়াল। সোমবার তিনি সংসদীয় আসন ১৯৬, গাজীপুর–৩ থেকে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও রায়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি নিজেকে কোনো ক্ষমতার আসনে নয়, জনগণের সেবকের আসনে নিয়োজিত রাখবেন।
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি করা ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুইটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) সকাল শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।
জোরারগঞ্জে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) ভোর ৬টা ৪৫ মিনিটে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় শ্যামলী বাস কাউন্টার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০ নম্বরের সৌদিয়া বাস তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা দুই নারী যাত্রীর ব্যবহৃত দুইটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগ থেকে ৪০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গহীন পাহাড়ে মিললো অস্ত্র তৈরির কারখানা, গোলাবারুদসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের বিষয় টের পেয়ে তিন থেকে চারজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: ২টি রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ২টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন,
অপরিকল্পনা ও ভূমি জটিলতায় ধ্বংস কাজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম
২০১৬ সালে সারাদেশব্যাপী শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি দৃষ্টিনন্দন মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামের স্থাপনা নির্মাণ করা হয়। পাশাপাশি কাজিপুর পিআইও অফিসের মাধ্যমে প্রায় ৩০ ফুট গভীর জলাশয় কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্টেডিয়ামের চারপাশে ভাঙন রোধে আরও কোটি টাকা ব্যয়ে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। সবমিলিয়ে বিপুল সরকারি অর্থ ব্যয়ে ২০১৮ সালে নির্মিত হয় কাজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
নারায়ণগঞ্জে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে যৌথবাহিনীর অভিযানে উভয় গ্রুপের আটজনকে আটক করা হয়। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।