সারাদেশ
লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০ জন
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এই সংঘর্ষ ঘটে।
মিয়ানমার সীমান্তে ত্রিমুখী সংঘর্ষের আঁচ টেকনাফে, বিস্ফোরণ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফে। সীমান্তের খুব কাছাকাছি এলাকায় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় একের পর এক বিস্ফোরণ ও শত শত রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, ছোড়া গুলির কিছু অংশ বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, এতে চিংড়ি ঘের ও চাষের জমিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।
মঞ্চ ভাঙচুরের অভিযোগ রুমিন ফারহানার, গাড়ির ওপর দাঁড়িয়েই করলেন পথসভা
প্রতিপক্ষের অনুসারীরা পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। এতে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলেন তিনি। বক্তব্যে রুমিন ফারহানা বলেন, 'অরুয়াইলে আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন মঞ্চ ভেঙে দেওয়ায় বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।'
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ শিশু, সড়ক অবরোধ
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে আপনা আকতার নামে এক শিশু আহত হয়েছেন। আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেন। রোববার (১১ জানুয়ারি) সকালে নিজের বাড়ির উঠানে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আপনা আকতার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, গত চার দিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় রাখাইন অঞ্চল থেকে ছোড়া গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
ব্রাহ্মণবাড়িয়ায় লাঠিসোঁটা-বল্লম হাতে যুবদল-বিএনপির সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে শনিবার যুবদল ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে লাঠি-সোঁটা ও বল্লম নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ও বসতবাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। স্থানীয়রা জানান, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল আজিজ (৪৫) ও বিএনপি নেতা আবদুল খালেকের (৪৭) অনুসারীদের মধ্যে এলাকাজুড়ে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে গাজী আবদুল আজিজের নেতৃত্বে কয়েকজন আবদুল খালেককে বাজার থেকে বের করে দেয়।
কেরানীগঞ্জে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪
কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকায় একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা রোকেয়া রহমান এবং তার ১৪ বছরের মেয়ে ফাতেমা। পুলিশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শামিম মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে। রোকেয়ার মরদেহ খাটের নিচে এবং মেয়ের মরদেহ বাথরুমের ছাদের ওপর পাওয়া যায়।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গণেশ গ্রেফতার
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গণেশ (১৯)কে গ্রেফতার করেছে। গ্রেফতার গণেশ কোতোয়ালি থানাধীন সেবক কলোনির বাসিন্দা এবং শরিফ দাশের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, গণেশ দীর্ঘদিন ধরে এই মামলায় পলাতক ছিলেন। গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি
সংবাদ সংগ্রহে গিয়ে যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হুমকি এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুরের ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগী সাংবাদিক আকরামুল ইসলাম জানান, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ২৭ টাকা হলেও আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক মাজেদ গাজি অবৈধভাবে প্রতি বস্তা সার ৩৬ টাকায় বিক্রি করছিলেন।
গাজীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল ককটেলভর্তি ব্যাগ!
গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের পুকুর থেকে মাছ ধরার সময় উদ্ধার করা হয়েছে ককটেল সদৃশ বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ। শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার মাওনা বাজার এলাকায় অবস্থিত কলেজটির পুকুর থেকে ব্যাগটি পাওয়া যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানিয়েছেন, আজ সকাল ৮টার দিকে পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানিয়েছেন, আজ সকাল ৮টার দিকে পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।
জাতি হারালো এক অবিস্মরণীয় নেত্রী: হাবীব আজম
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় হাবীব আজম বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অগ্রগণ্য, দূরদর্শী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই: প্রেস সচিব
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, নির্বাচন খুব ভালোভাবে অবাধ সুষ্ঠ এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার (১৬ই জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ পীর কল্লা শহীদ (রাহ:) এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, 'অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতির শেষ হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে।
জোট প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়ায় বহিষ্কার গিয়াস ও শাহ আলম
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলমকে বহিষ্কার করেছে দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।