মিয়ানমার সীমান্তে ত্রিমুখী সংঘর্ষের আঁচ টেকনাফে, বিস্ফোরণ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফে। সীমান্তের খুব কাছাকাছি এলাকায় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় একের পর এক বিস্ফোরণ ও শত শত রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয়দের দাবি, ছোড়া গুলির কিছু অংশ বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, এতে চিংড়ি ঘের ও চাষের জমিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গোলাগুলির শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। নারী ও শিশুরা ভয়ে কান্নাকাটি করছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

হোয়াইক্যং এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, 'সারারাত আমরা ঘুমাতে পারিনি। একেকটি বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠছিল। শিশু আর নারীরা ভয়ে কাঁদছিল।'

আরেক বাসিন্দা মো. ছৈয়দ হোসেন বলেন, 'পরিস্থিতি খুবই ভয়াবহ। সীমান্তের এপারের সাধারণ মানুষ নিজেদের অনিরাপদ মনে করছেন।'

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, 'গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় দিন-রাত গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ছে। এতে মানুষের চিংড়ি ঘের ও কৃষিজমির ক্ষতি হচ্ছে।'

এদিকে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবক আরমান জানান, সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। নিরাপত্তার আশঙ্কায় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়টি বিজিবির নজরে রয়েছে এবং পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ