নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই: প্রেস সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, নির্বাচন খুব ভালোভাবে অবাধ সুষ্ঠ এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (১৬ই জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ পীর কল্লা শহীদ (রাহ:) এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  এ কথা বলেন তিনি।

এ সময় শফিকুল আলম বলেন, 'অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতির শেষ হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে।'

সরকারের 'হ্যা' ভোটের পক্ষে প্রচারণার প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, 'পুরো পৃথিবীতে যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে লক্ষ্য করলে দেখবেন সরকার একটা পক্ষ নিয়েছে। কোন সময় সরকার হ্যা পক্ষ নেয়,আবার কখনো না পক্ষ নেই। আমরা সংস্কারের পক্ষে, যে সংস্কারে দেশের অপশাসন দূর হবে। দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। আমরা সকলকে বলছি হ্যা ভোট দেন। দেশে যাতে অপশাসন আর ফিরে না আসে। যাতে আপনার অধিকার কেড়ে নেওয়া না হয়।'

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস হয়ে আখাউড়া খড়মপুর হয়ত শাহ্ পীর কল্লা শহীদের মাজার পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ,কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে তিনি মাজার শরীফ মাঠে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন এবং আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি