গাজীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল ককটেলভর্তি ব্যাগ!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের পুকুর থেকে মাছ ধরার সময় উদ্ধার করা হয়েছে ককটেল সদৃশ বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ।

শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার মাওনা বাজার এলাকায় অবস্থিত কলেজটির পুকুর থেকে ব্যাগটি পাওয়া যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানিয়েছেন, আজ সকাল ৮টার দিকে পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, 'আমি এবং আরও দুইজন পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়ে মাছ ধরার সময় ব্যাগটি জালে ধরা পড়ে। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে স্কচটেপে মোড়ানো বোমার মতো বস্তু রয়েছে। এরপর আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টা জানাই।'

পরে পুলিশ, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। বোম ডিসপোজাল ইউনিটকেও নিশ্চিত করতে ডাকা হয়েছে।

ওসি নাসির আহমদ জানান, প্রাথমিকভাবে ব্যাগের ভেতরে ৭ থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্ফোরকের ধরন নিশ্চিত করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি