সারাদেশ
পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করলেন হাবীব আজম
রাঙামাটিতে দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাঙামাটি কল্যাণপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবীব আজম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমা। প্রধান অতিথি মো. হাবীব আজম বলেন, 'পাহাড়ি জনগোষ্ঠী আমাদের ফুলের বাগান। একটি বাগানে যেমন নানা রঙের ফুল মিলে সৌন্দর্য বৃদ্ধি করে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি পলাশ বহিষ্কার
দলের সিদ্ধান্ত না মানার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি পিসিসিপির
রাঙামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএস-এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হন মনির হোসেন। তাঁর আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দীর্ঘ বছরেও সে হত্যার বিচার হয়নি। তাঁর সেই অবদানের কথা আজ কারও মনে নেই। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা।
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ,
তেল নিয়ে টাকা না দিয়ে পালাতে গিয়ে জিপের চাপায় ওয়েলম্যান নিহত
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শুক্রবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।
সাতক্ষীরায় আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে সুবিধাভোগী হিসেবে পরিচিত ওয়াহিদুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দল পরিবর্তনের মাধ্যমে তিনি নিজের অতীত ভূমিকা আড়াল করার চেষ্টা করছেন।
স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি ও তার স্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনবারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তার স্ত্রী শামীমা আজিমও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
কেরানীগঞ্জ: কেমিক্যাল বোমার শহর
ঢাকার কেরানীগঞ্জে আগুন ও বিস্ফোরণের ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়। এটি যেন নিয়মিত খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। কেমিক্যাল গুদাম, এয়ার ফ্রেশনার কারখানা, প্লাস্টিক ও দাহ্য পদার্থের ছোট-বড় কারখানায় একের পর এক বিস্ফোরণ হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। খোঁজ নিয়ে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে কেরানীগঞ্জ উপজেলায় অন্তত ৩০টির বেশি বড় আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের, আহত হয়েছেন ৫০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান।
গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম: শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত। শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)–এর মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসিল্যান্ড অফিস থেকে বের হয়েই গ্রেপ্তার আ.লীগ নেতা
জামালপুর পৌর আওয়ামী লীগের ৮ নং ইউনিটের সভাপতি লিটনুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুর সদর থানার পুলিশ উপপরিদর্শক খাইরুজ্জামান ফাহিমের নেতৃত্ব পুলিশের একটি দল লিটনুজ্জামানকে গ্রেফতার করা হয়। সোমবার ( ৫ জানুয়ারি) দুপুরে শহরের টেনিস ক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, লিটন ব্যাক্তিগত কাজে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এসেছিলেন। এসিল্যান্ড অফিসে কাজ শেষ করে বের হয়েই গ্রেফতার হন তিনি।
কুড়িগ্রামে আহত অবস্থায় উদ্ধার বিরল প্রজাতির ময়ূর
কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগ। এলাকাবাসী জানায়, গতকাল শনিবার দুপুরে ওই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে ভুট্টা ক্ষেতের পাশে একটি ময়ূর দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ময়ূরটিকে ধরার জন্য ধাওয়া করে তারা।
গাইবান্ধা -০৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাজহাট থানা পুলিশ জানায়, ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন ফিরে পাওয়ার পর আজিজার রহমান বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে রংপুর নগরীর মর্ডাণ মোড় এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।