সারাদেশ
শ্রীপুরে অবৈধ মাটি কাটায় ৪ লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সোলেমান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
‘গৃহশিক্ষিকার সঙ্গে ঋণের দ্বন্দ্বে’ কেরাণীগঞ্জে মা-মেয়ে খুন
ঢাকার কেরাণীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার গৃহশিক্ষিকা মিম আক্তার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জবানবন্দি রেকর্ড করে মিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় চিহ্নিত এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গলাচিপা চেয়ারম্যানবাড়ি এলাকার একটি দোতলা ভবনে ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালায় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
বাঞ্ছারামপুরের এমপির সাহায্যে আমার চলতে হবে নাকি? প্রশ্ন রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, “আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে কি আমাকে বাঞ্ছারামপুরের এমপির সাহায্য নিয়ে চলতে হবে?” গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী জোটের এক প্রার্থীকে ইঙ্গিত করেছেন বলে জানা গেছে।
আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে অতিউৎসাহে স্ট্রোক করে আবুল বশর (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সিলেটের তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারান। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
এনসিপির বহিষ্কৃত নেত্রী মনোনয়ন নিলেন গণ অধিকারের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেত্রী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী গণ অধিকার পরিষদ থেকে নির্বাচনী মনোনয়ন গ্রহণ করেছেন। দীর্ঘদিন রাজনীতির আড়ালে থাকার পর তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর এনসিপি শিরিন আক্তার শেলীকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়। ওই ঘটনার পর তিনি প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে সরে যান।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামীম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শামীম নবীনগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।
যে কারণে গ্রেপ্তার হলেন জুলাইযোদ্ধা তাহরিমা
ব্ল্যাকমেইল, মামলা দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং সংঘবদ্ধ প্রতারণার মিথ্যা অভিযোগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জে ৩ হাজার ৫৪৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামের জোরারগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৩ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) হান্নান আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেমের টানে চাঁদপুরে এসে চীনা নাগরিক কিশোরীকে নিয়ে হোটেলে, অতঃপর...
প্রেমের টানে চীন থেকে চাঁদপুরে এসে আলোচনায় এসেছেন এক চীনা নাগরিক। কিশোরী প্রেমিকাকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ওঠার পর খবর পেয়ে পুলিশ তাদের থানা হেফাজতে নেয়।
সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান, দোয়া মাহফিলে অংশ নেবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে আসছেন। এদিন বিকেল ২টা ৩০ মিনিটে তিনি সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পনগরীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।