সারাদেশ
সীমান্তে এক মাসে সাড়ে সাত কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা নিয়ে গঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিওন। এরমধ্যে রংপুর রেজিওনের সীমান্ত এলাকায় ডিসেম্বর মাসের অভিযানে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ৭০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার, গবাদিপশু উদ্ধার এবং মানব পাচার প্রতিরোধে করেছে বিজিবি। সোমবার(১২ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির একটি হলরুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১০
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের দুটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজও কাটাতারে ঝুলে আছে সীমান্তে ফেলানী হত্যার বিচার
আজ ৭ জানুয়ারি। সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী খাতুন। হত্যার পর দীর্ঘ সাড়ে চার ঘণ্টা তার নিথর দেহ সীমান্তের কাটাতারে ঝুলে ছিল। এ ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনার প্রতিবাদ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলার সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় আইএবি জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার জেলা সভাপতি নাহিদ খান এর সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মিরসরাইয়ে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অভিযোগে ৬৮ হাজার টাকা অর্থদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপি প্রার্থী এম আকবর আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উল্লাপাড়া আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী এম আকবর আলী। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানির মাধ্যমে তার প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, মনোনয়নপত্রের সাথে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
মিরসরাইয়ে ১ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বদরগঞ্জে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর ও আশপাশের এলাকায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন: সোহেল (৩০) ও আলমগীর (৪০)। নিহত সোহেল মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শিবপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে, আলমগীর বসন্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মো. আমিরুল ইসলামের ছেলে। দুজনই বদরগঞ্জ থানার আওতাধীন ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।
স্ত্রীকে পিটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে ফাঁসালেন স্বামী, অতঃপর...
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের উত্তর কোদালপুর মোহাম্মদ মোল্লার গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি মারধরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত রাকিব বেপারী গত সাত দিন ধরে জেলহাজতে রয়েছেন।
রংপুরে দুই মাদকসেবকের মৃত্যু, গ্রেফতার মাদক ব্যবসায়ী
রংপুরে মদপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদকসেবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদকসেবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া সহ আরও কয়েকজন মাদকসেবী।