সারাদেশ
শরীয়তপুরে বসতবাড়িতে ডাকাতি, নারীসহ ২ জন আহত
শরীয়তপুরের গোসাইরহাটে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা এক নারীকে কুপিয়ে জখম করা হয় এবং আরও দুইজন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আসবাবপত্র তছনছ করে ডাকাত দল। প্রায় দুই ঘণ্টা ধরে ওই ঘরে নৃশংসতা চালায় ডাকাতরা। ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাত দলের সবাই ছিল তরুণ বয়সী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নিহত দুজন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। তবে দুর্ঘটনার পরপরই তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
নিরাপত্তার জন্য হাসপাতালে দম্পতি, সেখানেই স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন শাহাদাত হোসেন (২৯), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং আবু সাঈদ (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ায় আলোকিত নূরনগর সামাজিক সংগঠনের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বড়হিত রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ
গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। নির্বাচন বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। সে অনুযায়ী তিনি স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করেন। তবে তার জমা দেওয়া স্বাক্ষরের তালিকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে।
দল থেকে সকাল-বিকাল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেবে: রুমিন ফারহানা
নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ টেনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার ভালোবাসার আশ্রয়ে ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর জানতে চেয়েছিলেন—আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো।”
বিস্ফোরণে উড়ে গেল মাদরাসা ভবন, শিশুসহ আহত ৪
ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদরাসার একতলা ভবনের একাধিক কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোয়া লাখ টাকা ঘুষসহ শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত স্ত্রীর আজীবন পেনশনের ফাইল ছাড় করাতে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি সদস্য জিতু মেম্বার নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মেম্বার জিতু ও ফকির মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুরে কিশোর গ্যাং লিডার এরফান গ্রেপ্তার
কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া এলাকার ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার এরফানকে ঢাকার সাভার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১ ও র্যাব-৪।
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার (০২ জানায়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সুকুমার বড়ুয়ার কন্যা অঞ্জনা বড়ুয়া । তিনি জানান, বার্ধক্যজনিত নানা অসুস্থতায় বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার ফুসফুসে পানি জমেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। পারিবারিক সূত্রে জানিয়েছে, ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর ডান পা অবশ হয়ে যায় সুকুমার বড়ুয়ার। এর পর থেকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ আগুন!
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।