গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

নির্বাচন বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। সে অনুযায়ী তিনি স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করেন। তবে তার জমা দেওয়া স্বাক্ষরের তালিকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। 

কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নের একাধিক ভোটার তাদের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগ করেন।

সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, 'গত বুধবার (৩১ ডিসেম্বর) প্রশাসনের লোকজন আমার কাছে জানতে এসেছিলেন আমি কি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা। আমি তাদের স্পষ্টভাবে জানিয়েছি, আমি তাকে চিনি না। তার নাম কখনও শুনিনি এবং তার কোনো কাগজে স্বাক্ষরও করিনি। যদি আমার নামে কোনো স্বাক্ষর দেখানো হয়, তবে সেটি জাল।”

একই ধরনের অভিযোগ করেন রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ।

তিনি বলেন, 'আমি তখন ঢাকায় আমার ছেলের বাসায় ছিলাম। গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে আমি চিনি না এবং তার পক্ষে কোনো কাগজে স্বাক্ষরও দিইনি।'

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, 'আমার পক্ষে যারা স্বাক্ষর করেছেন, তারা সবাই সঠিকভাবেই স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাগুফতা হক বলেন, 'স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন প্রস্তুত করে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রিটার্নিং অফিসার গ্রহণ করবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা